বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপালন করতে গিয়ে কেন্দ্রে থাকা অবস্থায় প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদিনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড রামনগর তিঁতুতলা কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা যান।

নিহত জয়নাল আবেদিন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা কলেজের শিক্ষক ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তিনি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পান।

কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার আনোয়ারুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রিজাইডিং অফিসার জয়নাল আবেদন শরীর ভালো না বলে জানায়। পরে বলেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরে তিনি শুয়ে পড়েন এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে যান। স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি এসে তাকে মৃত বলে ঘোষণা করেন।

কুর্শা ইউনিয়ন নির্বাচনের রির্টানিং কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কুর্শা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মৃত্যুর সংবাদ পেয়েছি। বিস্তারিত পরে জানানো যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ