বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

ভোট শুরুর আগেই মৌলভীবাজারে মিললো সিল মারা ব্যালট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। ফলে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটের ব্যালট পেপারগুলো ছিঁড়ে ফেলা হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে ভোট শুরু হয় এক ঘণ্টা পর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ