শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু

লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এতে দুই দিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল বুধবার আবহাওয়ার পূর্ভাবাসে এ তথ্য জানা যায়।

এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ‘লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলে আবহাওয়ার একটি বুলেটিন তৈরি করা হবে। এখনই পুরোপুরিভাবে নিম্নচাপের অবস্থান সম্পর্কে বলা যাচ্ছে না। আপাতত দেশের নদী ও সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ