বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

স্কটল্যান্ডের সর্ববৃহৎ মসজিদে সৌরবিদ্যুতায়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে জলবায়ু পরিবর্তন রোধের প্রথম ধাপ হলো ব্যক্তির সঙ্গে আল্লাহ ও তাঁর সৃষ্টিজগতের সম্পর্ক গুরুত্ব দেওয়া। সেই দৃষ্টিকোণ থেকে স্কটল্যান্ডের সর্ববৃহৎ মসজিদে সৌরবিদ্যুতায়ন করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-২৬-এ কার্বন নির্গমন কমাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। এই বিষয়টি মাথায় রেখে ইসলামিক রিলিফ চ্যারিটির অর্থায়নে প্রতি বছর আনুমানিক ১৮,০০০ কিলোগ্রাম CO2 নির্গমন কমানোর লক্ষ্যে ১৩০টি সৌর প্যানেল স্থাপন করা হয়েছে।

গ্লাসগো সেন্ট্রাল মসজিদের জেনারেল সেক্রেটারি ইরফান রাজ্জাক বলেন, ‘পৃথিবীর একজন অধিবাসী হিসেবে আমাদের গ্রহটিকে রক্ষার জন্য এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ রক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা আমাদের নৈতিক দায়িত্ব। দীর্ঘদিন আমরা বিষয়গুলো উপেক্ষা করে এসেছি। এখন সময় হলো তা উপলব্ধি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার।’

তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত বর্তমানে যুক্তরাজ্যের মুসলিমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও পৃথিবীর অস্তিত্ব রক্ষার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুক্তরাজ্যে দেড় হাজার মসজিদ আছে। মুসলিমরা এসব মসজিদে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পরিহার করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আর সেটা ২০৫০ সালের মধ্যে সম্পন্ন করতে পারি।’

মধ্যপ্রাচ্যে সবুজ শান্তির সেবায় ইসলামিক উম্মাহ প্রকল্প প্রচারণার দায়িত্বে থাকা নোহাদ আওয়াদ বলেছেন এই প্রকল্পটি ইসলামী উম্মাহর প্রকৃত সম্ভাবনা দেখায়, যা জলবায়ু জরুরী অবস্থার অবনতি রোধে সমাধানের গুরুত্বপূর্ণ অংশ হিসেব বিবেচিত। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ