বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, চালু হলো সব পর্যটনকেন্দ্র

হাসপাতাল ছাড়লেন হেফাজত ইসলামের আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর শারীরিক অবস্থা উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। গুলশানের এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন।

গতকাল বুধবার (১০ নভেম্বর)  বিকেল ৪টার দিকে তাকে রিলিজ দেয়া হয়। আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজত আমিরের ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক।

তিনি জানান, বৃহস্পতিবার সকালের ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বেলা ১১টা ৩০ মিনিটে তিনি বাসায় পৌঁছেছেন। তাকে বাসায় বিশ্রাম নেয়ার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন।

এর আগে গত ৮ নভেম্বর (সোমবার) তাকে ঢাকায় আনা হয়। গুলশানের এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

গত ৬ নভেম্বর (শনিবার) তিনি চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডাক্তার শামীম বখশের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তবে স্বাস্থ্যের অবনতি হওয়ায় চট্টগ্রামে চিকিৎসকদের মেডিকেল বোর্ড বসে। মেডিকেল বোর্ডের পরামর্শে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আনার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ৫ নভেম্বর (শুক্রবার) থেকে কোন খাবার-দাবার খেতে পারছেন না। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৬ নভেম্বর) দুপুরে তাকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি করানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ