রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মদিনাকে নিয়ে নবমুসলিম ব্রিটিশ কনসাল জেনারেলের পোস্ট ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় নিযুক্ত ব্রিটিশ কনসাল জেনারেল ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ২৫ বছর আগে। মুসলিম হওয়ার পর নিজের নাম পরিবর্তন করে তিনি সাইফ আশার রেখেছিলেন। এ কথা তিনি গত এপ্রিলে জানান, যা সংযুক্ত আরব আমিরাতের দ্য ন্যাশনাল নিউজ প্রকাশ করেছিল।

এবার এই কনসাল জেনারেল সৌদি আরবের মদিনায় পবিত্র মসজিদে নববী প্রাঙ্গণে তোলা ছবি নিজের টুইটারে প্রকাশ করেছেন। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে, আমার প্রিয় শহর মদিনায় ফিরে এসেছি এবং মসজিদে নববীতে ফজর নামাজ আদায় করতে পেরেছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিটিশ কনসাল জেনারেলের এই ছবি প্রকাশের পর তাকে অভিনন্দন ও তার প্রশংসা করতে থাকেন অনেকে।

মোটিভেশনাল স্পিকার মুতাহ ওয়াসিন শাবাজ বিলও নিজের টুইটার অ্যাকাউন্টে ব্রিটিশ কনসালের ছবি প্রকাশ করে জানান, তিনি ২০০১ সালে ইসলাম গ্রহণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ