বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

রাজবাড়ীতে আ. লীগ নেতাকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্প‌তিবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে বানিবহ বাজার থেকে তার বাড়ির কাছাকাছি এলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার রাত ১২টায় বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান সভাপতি আব্দুল লতিফ মিয়া নিজের কাজ শেষে বানিবহ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির কাছাকাছি আসলে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার পর থেকে অভিযান চলছে বলে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন জানান। এছাড়া দোষীদের আইনের আওতায় নিয়ে আসার কথা জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ