বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

চাঁদপুরে মেঘনা নদীতে বাল্কহেডে আগুন, উদ্ধার ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুরে মেঘনা নদীতে এমভি ফারুক নামে একটি কার্টনবাহী বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ শনিবার এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাল্কহেডের কোনো ক্রু বা সদস্যের হতাহতের ঘটনা ঘটেনি।

ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মাস্টার মো. সোহাগ জানান, বরিশাল থেকে বিভিন্ন পণ্যের কাগজের তৈরি কার্টন নিয়ে এমভি ফারুক নামে বাল্কহেডটি মুন্সীগঞ্জ যাচ্ছিল। এরই মধ্যে এটি চাঁদপুরের মেঘনা নদীর সবুজ বয়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ কার্টনে আগুন লেগে যায়। পরবর্তীতে তা ছড়িয়ে পড়ে।

তিনি সাহায্যের জন্য ৯৯৯ কল করলে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক জাহাজ ‘অগ্নিবিনাশ’ ও কোস্টগার্ডের কয়েকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যায়।

পরে বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান সোহাগ।

চাঁদপুর ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান জানান, আগুনে প্রচুর পরিমাণ কার্টন পুড়ে গেলেও বাল্কহেডের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তাছাড়া স্টাফরাও অক্ষত ছিলেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ