রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

মহানবি সা. এর জীবনী পড়ে ৮০ বছর বয়সী বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম: মহানবি সা.-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে ইসলাম গ্রহণ করেন ৮০ বছর বয়সী এ নারী।

গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, ইসলাম বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর বুলগেরিয়ার পর্যটক স্পাস্কা ইভানোভা ইসলাম গ্রহণ করেন। এর আগে মহানবী সা.-এর জীবনী পড়ে তিনি খুবই প্রভাবিত হন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রাখেন।

এক বিবৃতিতে ফাতেমা জানান, দীর্ঘকাল যাবত তিনি ইসলাম ধর্ম বিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন। এ সময় তিনি ইসলামের নবী মুহাম্মাদ সা.-এর জীবনী গভীর মনোযোগ দিয়ে পাঠ করেন। যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।

অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। এডিরন শহরের দারুল ইফতা বিভাগে বুলগেরিয়ান নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিরন শহরের মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া এর আয়োজন করেন। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে বুলগেরিয়ান নারীকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ