রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

বৈঠকে বসছেন বাইডেন-জিনপিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভার্চুয়াল বৈঠক করবেন তারা।

এদিকে তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুলবার্তা না দিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে বেইজিং। বাইডেনের সঙ্গে শি জিনপিংয়ের বৈঠকের আগেই এমন সতর্কবার্তা এলো বেইজিংয়ের পক্ষ থেকে।

অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ভার্চুয়াল বৈঠকের সময় ঘোষণা করেছে হোয়াইট হাউস। বৈঠকে দুই দেশের মধ্যকার বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা দায়িত্বশীলতার সঙ্গে কীভাবে সামলানো যায়, তা নিয়ে আলোচনা করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।

এছাড়াও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি চীনকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট। শুধু তাই নয়, বৈঠকে চীনকে ঘিরে মার্কিন প্রশাসনের উদ্বেগের বিষয়টিও গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেসময় শি জিনপিং নিজের তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার বিষয়টি পাকাপোক্ত করবেন। এসব কিছু মাথায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলা এড়িয়ে চলতে চাইছে চীন, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, নানা ইস্যু নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ানের স্বাধীনতাপন্থী শক্তিকে ভুলবার্তা না দিতে মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে বেইজিং। চীনের এ হুঁশিয়ারি বার্তা আসন্ন বৈঠকে নেতিবাচক প্রভাব ফেলে কিনা তাই এখন দেখার বিষয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ