রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘উন্নয়ন অব্যাহত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।

রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গে সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

মিঠামইনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, নতুন প্রজন্ম যাতে উন্নত জীবনযাপন করতে পারে সে জন্য উন্নয়নকে ব্যাহত করে এমন কাজ থেকে সবাইকে দূরে থাকতে হবে ।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি যোগাযোগ, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে হাওর এলাকার উন্নয়ন তুলে ধরেন।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ককে ঘিরে যে পর্যটন সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে অতিমুনাফার মনোভাব পরিহার করে সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

শিক্ষার্থীদের লেখাপড়া শেষে শুধু চাকরির পেছনে না ঘুরে নিজেদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উপর জোর দেন রাষ্ট্রপতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ