সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ইসলামে মানুষের স্বাধীনতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ.স.ম আল-আমিন ।। ইসলামে মানুষের স্বাধীনতাকে তার ধারন ক্ষমতার আলোকে যুক্ত করা হয়েছে, যেমনটি আল্লাহ তায়ালা সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ,আল্লাহ তায়ালা কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না (আল -বাকারা ২৮৬)

তিনি মানুষকে যুক্তি ও চিন্তার শক্তি দিয়ে আলাদা করেছেন, এবং মানুষের ইচ্ছার পছন্দগুলো তার আচরণের উপর নির্ভর করে , এবং তার জীবনের বিষয়গুলি বেছে নিতে সক্ষম হয় , আল্লাহ তায়ালা মানুষকে এই পৃথিবীতে মুক্ত এবং পরকালে দায়ী করেছে ন । যেমনিভাবে ফেরেশতাদের হকের ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যেখানে রয়েছে নির্মম ও কঠোর ফেরেশতাকূল, আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন তারা সে ব্যাপারে তার অবাধ্য হয় না।

আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ করা হয়। (আত-তাহরিম -৬) আল্লাহ তায়ালা মানুষকে কর্ম ও পছন্দের ক্ষেত্রে স্বাধীন হওয়ার জন্য দায়িত্বশীল বানিয়েছেন , আর আপনি বলেদিন , ‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে। সুতরাং যে ইচ্ছা করে সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সে যেন কুফরী করে ( আল কাহফ- ২৯) পবিত্র কোরআনে আরো ইরশাদ হয়েছে , আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তিসম্পন্ন।

অবশ্যই আমি তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে শোকরকারী অথবা অকৃতজ্ঞ। আমি কাফিরদের জন্য প্রস্তুত করে রেখেছি শেকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। (আদ-দাহর-২-৪) মহান আল্লাহ মানুষকে দ্বীনের কল্যাণ দান করেছেন। তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে। ( আল­- কাফিরুন -৬) এই আয়াত থেকে স্পষ্ট যে, নিশ্চয় মানুষের ধর্ম কবুল করার ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে ,আর আল্লাহ তায়ালার কাছে মাকবুল ধর্ম হলো ইসলাম।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ,নিশ্চয় আল্লাহর নিকট দ্বীন হচ্ছে ইসলাম। আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে, পরস্পর বিদ্বেষবশত। আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুফরী করে, নিশ্চয় আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। (আলে- ইমরান - ১৯)

নিশ্চয় পরকালে আল্লাহ তায়ালার কাছে ইসলাম ছাড়া অন্য কোন ইবাদত গ্রহন যোগ্য নয় , অন্য আয়াতে আল্লাহ তাযালা ইরশাদ করেন , আর যে ইসলাম ছাড়া অন্য কোন দীন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। (আল- ইমরান ৮৫) নিশ্চয় আল্লাহ তায়ালা দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা করতে নিষেধ করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে ,নিঃসন্দেহে দ্বীনের ব্যাপারে কোন