রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের আদালতের অবকাশকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভার আহ্বান করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামীকাল বুধবার বিকাল ৪ টায় এ সভা হবে।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্নলিখিত আলোচ্যসূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণের জন্য ফুলকোর্ট সভা ডাকা হয়েছে।

সভার আলোচ্যসূচিগুলো হলো— বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ সালের বার্ষিক ছুটি সংবলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি এবং অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটি বিষয়ক।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে। পদাধিকারবলে প্রধান বিচারপতি এ সভার সভাপতিত্ব করে থাকেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ