বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

বাংলাদেশসহ ৪ দেশে ভারতের টিকা রপ্তানি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ইরানে করোনার টিকা রপ্তানি শুরু করে দিয়েছে ভারত। মহামারির ব্যাপক প্রাদুর্ভাবের পর এর আগে টিকার রপ্তানি স্থগিত করে দিয়েছিল নয়াদিল্লি।

চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতে মহামারির দ্বিতীয় ঢেউ নৃশংস প্রাণঘাতী রূপ নেয়। দেশের উত্তাল অবস্থার সামাল দিতে টিকা রপ্তানি বন্ধ রাখতে হয়েছিল মোদি সরকারকে।

দেশটিতে এখন পর্যন্ত টিকার ১০০ কোটি ডোজ দেওয়া হয়েছে। এতে মহামারি নিয়ন্ত্রণে আরোপ করা বিধিনিষেধও শিথিল করা হয়েছে। দেশের অভ্যন্তরে টিকা কার্যক্রম অব্যাহত রাখতে টিকার বাণিজ্যিক চুক্তিগুলো স্থগিত রাখা হয়েছে।

সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনওয়ালা বলেন, দীর্ঘদিন টিকা রপ্তানি বন্ধ রাখার পর ভারত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) কোভ্যাক্স কর্মসূচির আওতায় আফ্রিকায় প্রথম টিকা রপ্তানি শুরু করেছে।

ভারতে করোনার বেশ কিছু টিকা বিভিন্ন পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে কোভাভ্যাক্স, করবাভ্যাক্স, জাইকভডি, জেনোভার এমআরএনএ টিকা।

এর মধ্যে কোভাভ্যাক্সের ৫ কোটি ডোজ টিকা প্রথমবারের মতো চলতি সপ্তাহেই ইন্দোনেশিয়ায় পাঠানো হচ্ছে। যদিও এতে ভারতের স্বাস্থ্য অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সবুজ সংকেত মেলেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ