রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ওমরাহ পালনে বিদেশিদের বয়সসীমা বেঁধে দিল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা কেবল পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গতমাসে ধীরে ধীরে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব। পবিত্র মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে জামাতে নামাজ আদায়ে সামাজিক দূরত্ব তুলে দিয়ে ধারণক্ষমতার সমান মুসল্লিদের প্রবেশ করতে দেওয়া হয়।

তবে বহাল রাখা হয় মাস্ক পরার নিয়ম। এ ছাড়া বিদেশিদের জন্য ওমরাহ ও হজ পালনের সুযোগ করে সৌদি সরকার।

দীর্ঘ প্রায় দুই বছর পর পবিত্র ওমরাহ পালনে সুযোগ পাওয়ায় সৌদি আরবে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়। এরই ধারাবাহিকায় এবার ওমরা পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জনায়, কেবল ১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে যেতে পারবেন।

সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ইলেক্ট্রনিক ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নতুন নিয়ম বহাল থাকবে।

সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়, মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ নামের দুটি অ্যাপ চালু করে। এতে যুক্ত হয়ে বিদেশিরা বিভিন্ন সেবা নিতে পারছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ