শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

‘সোশ্যাল মিডিয়া গভীর ইলমী তাহকীকের জায়গা নয়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন।।

ফেসবুক, টুইটার, ইউটিউব প্রভৃতি সোশ্যাল মিডিয়া শিক্ষিত অশিক্ষিত, আলেম গর আলেম, বুঝমান না-বুঝ সব ধরনের লোকের অবাধ বিচরণ ক্ষেত্র। বিশেষত ধর্মীয় জ্ঞানের বিচারে না-বুঝ বা অল্প-বুঝ লোকের সংখ্যা এখানে প্রচুর বলা যায়। এ কারণে এসব সোশ্যাল মিডিয়ায় দ্বীনী আলোচনা অবশ্যই সাদামাটা ধরনের কিংবা বেশির থেকে বেশি মধ্যম ধরনের ইলমী আলোচনার মধ্যে সীমিত থাকা চাই। এসব সোশ্যাল মিডিয়ায় গভীর ইলমী তাহকীকী আলোচনা কিংবা জটিল তাত্ত্বিক আলোচনা সমীচীন নয়। কারণ সেরূপ আলোচনা অনেকের ধারণ ক্ষমতার বাইরে হওয়ায় তাদের জন্য ভুল বুঝাবুঝি তথা বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসঊদ রা. বলেছেন,

ما انت بمحدث قوما حديثا لا تبلغه عقولهم إلا كان لبعضهم فتنة

অর্থাৎ, তুমি যদি কোন সম্প্রদায়ের কাছে এমন হাদীছ বয়ান করো যা তাদের ধারণ ক্ষমতার বাইরে, তাহলে সেটা তাদের কতকের জন্য ফিতনার কারণ হয়ে দাঁড়াবে। (মুকাদ্দামায়ে মুসলিম)

যেসব কথা দ্বারা কম-ধারণ-ক্ষমতাসম্পন্ন লোকদের ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে সেগুলো তাদের সামনে বর্ণনা করতে রসূল সা.ও নিষেধ করেছেন। হাদীছে এসেছে- একদিন রসূল সা. হযরত মুআয ইবনে জাবাল রা.-এর সামনে বললেন,

ما من عبد يشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إلا حرمه الله على النار. قال : يا رسول الله! أفلا أخبر بها الناس فيستبشروا؟ قال : إذا يتكلوا

অর্থাৎ, যে কোন বান্দা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহর সাক্ষ্য দিবে, আল্লাহ তাকে জাহান্নামের জন্য হারাম করে দিবেন। (এ কথা শুনে) হযরত মুআয রা. বললেন, ইয়া রসূলাল্লাহ! আমি কি লোকদেরকে এটা জানিয়ে দিব না, তাহলে তারা খুশি হবে। রসূল সা. বললেন, না, তাহলে তারা এর উপর ভরসা করে (আমল ত্যাগ করে) বসে থাকবে। (মুসলিম শরীফ: হাদীছ নং ৫৩)

যারা দ্বীনী জ্ঞানে পরিপক্ক, তারা বোঝেন যে, লা-ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহর সাক্ষ্য দিলে জাহান্নাম হারাম হয়ে যাবে- এর অর্থ এই নয় যে, তাহলে আমলের কোন প্রয়োজন নেই, জাহান্নাম থেকে মুক্তির জন্য শুধু উপরোক্ত সাক্ষ্যই যথেষ্ট। বরং এ কথা দ্বারা কালেমা তথা ঈমানের শক্তি বোঝানো হয়েছে বা জাহান্নামে চিরস্থায়ী না হওয়ার কথা বোঝানো হয়েছে, যা কিছু দিনের জন্য প্রাপ্য শাস্তি ভোগ করার নিমিত্তে প্রবেশ নিষিদ্ধ হওয়াকে নিশ্চিত করে না। কিন্তু সাধারণ মানুষ -যারা ইসলামী জ্ঞানে পরিপক্ক নয়- এসব ব্যাখ্যা নাও বুঝতে পারে। তারা এ হাদীছ-এর বাহ্যিক ও স্