বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

প্রবাসী দুই আলেমের স্মরণে আল নূর কালচারাল সেন্টারের সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কাতার প্রবাসী বিশিষ্ট ইসলামী দায়ী মাওলানা জয়নুল আবদীন ও ঢাকার এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার, প্রতিভাবান আলেমেদ্বীন মাওলানা শাহাদাত হোসাইন নদভীর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল করেছে কাতারস্থ আল নূর কালচারাল সেন্টার।

গত রোববার (২১ নভেম্বর) রাজধানীর দোহা জাদিদ ইবনে হাযম জামে মসজিদে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আল নুর কালচারাল সেন্টারের গবেষণা ও প্রকাশনা পরিচালক অধ্যাপক এ কে এম আমিনুল হক।

প্রয়াত এই দুই আলেমের ইসালে সওয়াবের উদ্দেশ্যে দরসে কুরআন পেশ করেন হাফেজ মুহাম্মদ উল্লাহ, মাওলানা গোলাম রব্বানী ও হাফেজ শফিকুল ইসলাম। দরসে হাদিস পেশ করেন হাফেজ মোস্তাফিজুর রহমান। স্মৃতিচারণ করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলী।উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ ঈসা ,মুফতি ফয়জুল্লাহ ও নজরুল ইসলাম প্রমুখ।

স্মরণসভায় মুখ্য আলোচক ছিলেন আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক এবং কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নুর।

তিনি তার বক্তব্যে প্রয়াত বিদগ্ধ দুই আলেমের স্মৃতিচারণ করে বলেন, মাওলানা জয়নাল আবেদীন একজন ইসলামী বক্তা ছিলেন। প্রাঞ্জল ভাষায় তিনি মানুষের সামনে কোরআন-হাদিসের কথা তুলে ধরতেন। তিন দশকের বেশি সময় ধরে তিনি কাতারে ইসলামী স্বেচ্ছাসেবক হিসেবে কোন প্রকার পারিশ্রমিক না নিয়ে ওয়াজ নসিহত ইত্যাদির মাধ্যমে দাওয়াতী কাজ করে গেছেন। আমাকেও তিনি কাতার আসার পর দাওয়াতি কাজের জন্য শুধু উৎসাহ দিয়েছেন তা নয় বরং অনেক সহযোগিতাও করেছিলেন।তাঁর এই অবদান কখনো ভুলার মত নয়

মাওলানা জয়নাল আবেদীনকে আমাদের বর্তমান সময়ে ইসলামী দায়ীদের জন্য ইখলাস ও নিষ্ঠার এক অনুকরণীয় ব্যক্তিত্ব উল্লেখ করেম তিনি বলেন, আমাদের বক্তাগণ এমন হলে জাতি অনেক উপকৃত হবে এবং দাওয়াতী ময়দান আধ্যাত্মিকতায় সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ।

মাওলানা শাহাদাত হোসেন রহ. সম্পর্কে আবেগঘন ভাষায় মাওলানা ইউসুফ নূর বলেন, মরহুম শাহাদাত হোসেন লালখান বাজার জামেয়াতুল উলুম, হাটহাজারী দারুল উলুম এবং পরবর্তীতে নদওয়াতুল উলামায় পড়াশোনা করেছিলেন। সম্প্রতি ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি আরবীতে মাস্টার্স কমপ্লিট করেছিলেন। পিএইচডি এর প্রস্তুতি চলছিল। কিন্তু আল্লাহর ফয়সালা গত ১৮ তারিখ তিনি আকস্