রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ফ্রান্সে নৌকাডুবে ৩১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে ফ্রান্সের ক্যালারিস উপকূলে নৌকাডুবে অন্তত ৩১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। আরও মৃত্যু বাড়ার আশঙ্কা করছেন ফ্রান্স কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার (২৪ নভেম্বর) ফ্রান্সের ক্যালারিস উপকূলে জেলেরা মাছ ধরতে গেলে বেশ কয়েকটি মরদেহ দেখতে পান। জেলেদের বিপদসংকেত পাওয়ার পরই সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা।

এসময় উপকূলে অন্তত ৩১ জন অভিবাসী প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফরাসি পুলিশ। ফ্রান্স থেকে ইংল্যান্ড যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন আরো অনেকে।

এরইমধ্যে ফ্রান্স এবং ব্রিটিশ কর্তৃপক্ষ যৌথভাবে আহতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। এছাড়া আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলেও জানানো হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় ফ্রান্সের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাদের মৃত্যুর জন্য আন্তর্জাতিক অভিবাসী পাচারকারী চক্রকে দায়ী করেন। তিনি বলেন, পাচারকারী চক্র অভিবাসনপ্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে সাহায্য করেছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ