শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় ডব্লিউটিও সম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ায় শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলন। চার বছরের মধ্যে এটি ডব্লিউটিও’র বৃহত্তম বাণিজ্য সম্মেলন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) উদ্বেগজনক ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’র নাম ঘোষণার পরে এই বাণিজ্য সম্মেলন শুরুর চার দিন আগে তা স্থগিত করা হয়।

নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আতঙ্কে অনেক দেশ দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। সেখানে ৯ নভেম্বর প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়।

ডব্লিউটিও আশা করেছিল, চার দিনের সম্মেলনে দুর্বল সংগঠন থেকে সংস্থাটি নতুন প্রাণের শ্বাস ফেলবে।

নতুন মহাপরিচালক এনগোজি ওকোনজো-ইওয়েলা আশা করছিলেন, এই সম্মেলনে মতভেদ দূর করতে, কোভিড ভ্যাকসিনের পেটেন্ট তুলে নেওয়ার বিষয় একটি চুক্তির দিকে অগ্রসর হতে এবং মহামারী মোকাবিলায় ডব্লিউটিও’র ভূমিকা তুলে ধরার জন্য সুযোগ পাবে।

তিনি বলেন, ‘মহাপরিচালক হিসেবে আমার অগ্রাধিকার হলো এমসি ১২তে (মন্ত্রী পর্যায়ের ১২ তম সম্মেলন) অংশগ্রহণকারী সকল মন্ত্রী, প্রতিনিধি এবং সুশীল সমাজের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া।’

জেনেভায় এই সম্মেলনে ১৬৪টি সদস্য দেশের ১০০ বেশি মন্ত্রী এবং ৪,০০০ বেশি প্রতিনিধি অংশ নেওয়ার কথা ছিল।

এনটি