শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

বিশ্ববাজারে তেলের মূল্যে 'ধস'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য এক লাফে ব্যারেলপ্রতি আরও ১০ ডলার কমেছে।

২০২০ সালের এপ্রিলের পর শুক্রবার সবচেয়ে বড় দরপতন হয় আন্তর্জাতিক বাজারে। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পরই হঠাৎ করে জ্বালানি তেলের দরপতন হয়।

করোনার এ নতুন ধরনের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের মূল্য ছিল ৭২.৭২ ডলার, যা গত সপ্তাহের চেয়ে ৮ শতাংশ কম।

এর আগে ব্যারেলপ্রতি দাম ৮৫ ডলার ছাড়িয়ে গিয়েছিল। বর্তমানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দর গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

এর আগে গত ১৯ নভেম্বর আরেক দফা কমেছিল আন্তর্জাতিক বাজারে। তখন ৮৫ ডলার থেকে কমে ৭৯ ডলারে নেমে আসে।

এনটি