বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ওলামায়ে কেরামের বিদায়ে জাতি আজ অপূরণীয় ক্ষতির মুখোমখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক মু. আল-আমিন: আল্লাহ তায়ালা বার্তাবাহক হিসেবে পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী রাসুল পাঠিয়েছেন। সে ধারাবাহিকতায় হেদায়েতের সর্বশেষ মশাল নিয়ে প্রেরিত হয়েছেন বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.)। তাঁর ওফাতের মাধ্যমে নবুওতের দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে।

দুনিয়াতে আর কোনো নবী-রাসুল আসবেন না। তবে নবীজির রেখে যাওয়া সেই ‘নবুওতি দায়িত্ব’ পালন করবেন আলেম-ওলামাগণ। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘নিঃসন্দেহে ওলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। আর নবীগণ দিনার ও দেরহামের উত্তরাধিকারী বানান না।তারা ইলম ও জ্ঞানের উত্তরাধিকারী বানান।’ (আবু দাউদ : ৩৬৪১)

যাদের নবুওতের ইলম দেওয়া হয় তাদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তায়ালা বলেছেন, ‘তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যারা জ্ঞানপ্রাপ্ত, আল্লাহ তাদের উচ্চ মর্যাদা প্রদান করেন।’ (সুরা মুজাদালা : ১১) আলেমরাই হচ্ছেন পৃথিবীর সর্বোত্তম মানুষ। এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়।’ (তিরমিজি : ২৯০৭)

ওলামায়ে কেরাম হচ্ছেন পৃথিবীর বুকে হেদায়েতের বাতিস্বরূপ। এই হেদায়েতের বাতি যে দিন নিভে যাবে, সে দিন পৃথিবী অজ্ঞতার আঁধারে নিমজ্জিত হয়ে যাবে।

এ সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘ওলামাদের দৃষ্টান্ত ওইসব তারকার মতো যাদের দ্বারা স্থলে ও জলের অন্ধকারে পথের দিশা পাওয়া যায়। আর যখন তারকাসমূহ আলোহীন হয়ে যায় তখন পথচারীর পথ হারাবার সম্ভবনা থাকে।’ (মুসনাদে আহমদ : ৩/১৫৭)।

অর্থাৎ ওলামায়ে কেরাম পৃথিবীতে না থাকলে মানুষের পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা অনেক বেশি। সুতরাং আলেমরা হচ্ছেন উম্মতের হেদায়েতের আলোকবর্তিকা।

একজন আলেমের মৃত্যু উম্মতের জন্য ধ্বংসের কারণ। কেননা একজন আলেমের মৃত্যুতে উম্মতের জন্য যতোটা দ্বীনি ব্যাপারে ক্ষতি হয় একটি গোত্রের সব মানুষ মৃত্যুবরণ করলেও সেই ক্ষতি হয় না।

রাসুল (সা.) বলেছেন, ‘আলেমদের মৃত্যু এমন মুসিবত যার প্রতিকার নেই এবং এমন ক্ষতি যা পূরণ হয় না। আর আলেম এমন এক তারকা যে (তার মৃত্যুর কারণে যেন পৃথিবী) আলোহীন হয়ে যায়। একজন আলেমের মৃত্যু অপেক্ষা একটি গোত্রের মৃত্যু অতি নগন্য।’ (বায়হাকি : ২/২৬৪)

সুতরাং আলেমরা দুনিয়াতে না থাকলে ইলমও দুনিয়াতে থাকবে না। কেননা আলেমদের দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ তায়ালা দুà¦