মোস্তফা ওয়াদুদ::
নিউজরুম এডিটর
কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র অধীনে পরীক্ষায় অংশগ্রহণ না করার কথা জানিয়েছে ‘জাতীয় কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ’ নামের সদ্য প্রতিষ্ঠিত একটি কওমি মাদরাসা বোর্ড।
আজ শনিবার (৪ ডিসেম্বর) এ বোর্ডের মহাসচিব, রাজধানীর জামিয়া আল হাসনাইনের মহাপরিচালক মুফতি সৈয়দ উসামা ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন কথা জানানো হয়। অনুসন্ধানে জানা গেছে, বোর্ডের চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তাবলিগের মুরব্বী নিজামুদ্দীন মারকাযপন্থী (এতাআতি) মাওলানা জিয়া বিন কাসিম। তিনি রাজধানীর সাভারে অবস্থিত মারকাজুল উলুম আশ শরীয়াহ মাদরাসার মুহতামিম। প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, এখন থেকে সরকারী স্বীকৃতির বাইরে স্বতন্ত্রভাবে দাওরায়ে হাদিস পরীক্ষার আয়োজন করবে তারা।
তাদের এমন সিদ্ধান্তকে কীভাবে দেখছেন কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ? জানতে কথা বলেছিলাম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব ও হাইআতুল উলইয়ার সদস্য মাওলানা মাহফজুল হক এর সঙ্গে। আপাতত নতুন এ বোর্ড বিষয়ে মন্তব্য করতে রাজি হোননি তিনি।
তিনি বলেছেন, ‘আলাদা করে কোনো মন্তব্য আমি এখনি করতে চাই না। তবে মুরুব্বিদের সঙ্গে পরামর্শ করে যদি কোনো মন্তব্য করার থাকে তাহলে আমরা জানাবো।’ তবে এ বোর্ড সম্পর্কে তেমন কিছুই জানেন না বলে জানিয়েছেন তিনি।’
এদিকে নতুন প্রতিষ্ঠিত এ বোর্ডটি কেনো সরকার স্বীকৃত কওমি মাদরাসার সম্মিলিত শিক্ষা সংস্থা আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করবে না? এ বিষয়ের ব্যাখ্যা জানতে চাইলে আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য ও রাজধানীর আফতাবনগর মাদরাসার মহাপরিচালক মুফতি মুহাম্মদ আলী আওয়ার ইসলামকে বলেন, ‘দেশে আরও এমন বোর্ড ও কওমি মাদরাসা আছে, যারা হাইয়াতুল উলইয়ার অধীনে পরীক্ষায় অংশ নেয় না। যেমন সিলেটের অনেক বড় আলেম মাওলানা আলীমুদ্দীন দূর্লভপুরী প্রতিষ্ঠিত বোর্ড আছে। যা হাইয়ার পরীক্ষায় অংশ নেয় না। এমনিভাবে সিলেটের বায়মপুরী রহ. এর মাদরাসাও হাইয়ার অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে না। মোটকথা