বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের মামলা করলো রোহিঙ্গারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে ১৫০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন রোহিঙ্গারা।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাস করা কয়েকজন রোহিঙ্গা ক্যালিফোর্নিয়ার একটি আদালতে এ মামলাটি দায়ের করেন। তাদের অভিযোগ ফেসবুক রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্র তৈরি করে দিয়েছিল। যার কারণে মিয়ানমারে সেনা অভিযানে ১০ হাজারের মত রোহিঙ্গা মুসলমানের প্রাণহানি হয়। আর কয়েক লাখ মানুষ দেশত্যাগে বাধ্য হয়।

তবে এ অভিযোগের ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। ক্যালিফোর্নিয়ার ওই আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে:- ফেসবুকের অ্যালগরিদম রোহিঙ্গা সম্প্রদায়টির বিরুদ্ধে ঘৃণা ছড়াতে কাজ করে।

প্রতিষ্ঠানটিতে মিয়ানমারের রাজনৈতিক সংকট বিষয়ে জ্ঞাত এমন পর্যবেক্ষক ও সত্য যাচাইকারী নিয়োগে ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট পোস্ট বা একাউন্ট মুছে ফেলতে ব্যর্থ হয়েছে।

দাতা সংস্থা কর্তৃক বারংবার সতর্ক করা হলেও এটি সময়মতো যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। ব্রিটেনের একটি আইন সহায়তাকারী প্রতিষ্ঠানের বরাতে বিবিসি ফেসবুকের বিরুদ্ধে রোহিঙ্গা সম্প্রদায়ের দায়ের মামলার বেশকিছু অভিযোগও তুলে ধরেছে প্রতিবেদনটিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ