বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বাংলাদেশে ‘ভাষা’ হিসেবে আরবি শেখার গুরুত্ব কতটুকু?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

‘অ আ ক খ'র সাথে আরবি বর্ণমালা আলিফ, বা, তা, শিখে বড় হতে দেখা যায় বাংলাদেশের অধিকাংশ শিশুদের। শিশুকাল থেকেই আরবি ভাষার প্রতি তৈরি হয় এক ধরনের শ্রদ্ধা ও আবেগের সম্পর্ক। তবে শিশুকাল থেকে আরবি বর্ণমালার সাথে পরিচয় হলেও ভাষা হিসেবে আরবিটা অজানা থেকে যায় অনেকেরই। বাংলাদেশে ভাষা হিসেবে আরবি চর্চার গুরুত্বও খুব একটা নেই বললেই চলে। এর কারণ হিসেবে অনেকেই দায়ী করেন শেখানোর পদ্ধতির দুর্বলতাকে।

এ বিষয়ে আরবি ভাষার শিক্ষক, গবেষক ও  রাজধানীর মারকাযুল লুগাতিল আরাবিয়ার পরিচালক মাওলানা মহিউদ্দীন ফারুকী বলেছেন, ‘আরবিকে ভাষা হিসেবে শেখানোর গুরুত্ব সরকারিভাবে আমরা খুব একটা দেখি না। আরবি ভাষার বহুমাত্রিক যে সম্ভাবনা তাকে কাজে লাগিয়েও কোন ধরনের কাজ রাষ্ট্রীয়ভাবে হয়নি। দ্বীনি অঙ্গন থেকেও আরবি ভাষার সম্ভাবনাকে কাজে লাগানোর খুব একটা উদ্যোগ নেওয়া হয়নি’।

‘গত এক দশক ধরে, ব্যক্তি উদ্যোগে অনেকেই আরবীকে ধর্মীয় ও ভাষাগত দিক থেকে চর্চা শুরু করেছেন। এর মাধ্যমেধর্মীয় এবং দাওয়াতি সবদিক থেকে আরবি ভাষা সমৃদ্ধ হচ্ছে’ বলে মন্তব্য করেন তিনি।

‘আবার অনেক প্রতিষ্ঠান থেকে বাইরে কাজ করার উদ্দেশ্যে ব্যবহারিক আরবি ভাষা শেখানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, কেউ বা ব্যক্তি উদ্যোগে আরবি ভাষা শিখে বিভিন্ন দূতাবাসগুলোতে কাজ করছেন, তবে এর সবগুলোই বেসরকারি উদ্যোগে হচ্ছে যা গত এক যুগ আগেও ছিল না’ আওয়ার ইসলামকে বলছেন এই আরবি ভাষার শিক্ষক।

ছোটবেলা থেকেই আরবি ভাষার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগের সম্পর্ক তৈরি হয়, এরপরও আরবি ভাষা জানা মানুষের সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে মাওলানা মহিউদ্দিন ফারুকী চিহ্নিত করছেন, দেশের মানুষ আরবি ভাষা শেখার বিষয়টিকে অনেকটা ধর্মীয় দৃষ্টিকোণ এবং কুরআন কারীম পড়া পর্যন্তই সীমাবদ্ধ মনে করে।

মাদ্রাসাগুলোতে  আরবি ভাষা শেখার ক্ষেত্রে অনেকাংশে একে ভাষা হিসেবে গুরুত্ব দেওয়ার থেকে ব্যাকরণিক দিকগুলোকে প্রাধান্য দেওয়া হয়। এ বিষয়ে মহিউদ্দিন ফারুকী বক্তব্য হলো, ‘শুধু বাংলাদেশ নয় ভারত উপমহাদেশেরসহ পৃথিবীর বিভিন্ন দেশে যুগ যুগ ধরে বিদেশী ভাষা শেখার ধরন অনেকটা এমনই ছিল। পরবর্তীতে বিদেশী ভাষা শিক্ষার পদ্ধতিগুলোতে উন্নয়ন ঘটেছে এবং সে বিষয়গুলো সব দেশেই গ্রহণ করতে শুরু করেছে’।

দেশের অর্থনীতà¦