সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

আফতাবনগর মাদরাসার তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদরাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় আত্মশদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষে ৩দিন ব্যাপী ইসলাহী ইজতেমা সম্পন্ন হয়েছে।

গত ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর (বৃহস্পতি, শুক্র ও শনিবার) অনুষ্ঠিত এ ইসলাহী ইজতেমা শনিবার রাত সোয়া নয়টার দিকে সভাপতি মুফতি মোহাম্মদ আলীর মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

জানা যায়, তিন দিনব্যাপী এই মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাক ‘র শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক। দারুল উলূম বনশ্রী’র মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ। শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’র মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।

ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল আসআদ মাদানী রহ. এর খলিফাদের মধ্য থেকে উপস্থিত থাকবেন মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা হাফিজ উদ্দীন, মাওলানা আমীনুল্লাহ।

এছাড়া অন্যান্য ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, জামিয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে, ঢাকা’র মোহতামীম মাওলানা মুজিবুর রহমান। দারুল উলূম বনশ্রী’র শাইখুল হাদিস মাওলানা আসআদ আল হুসাইনী। লেখক, গবেষক ও মুহাদ্দিস মাওলানা যাইনুল আবেদীন। জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়া’র মুহাদ্দিস মাওলানা সিবগাতুল্লাহ নূর। বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ-এর সহসভাপতি, সাহেবজাদায়ে গাওহারপুরী রহ. মাওলনা মুসলেহ উদ্দীন গহরপুরী। দত্তপাড়া মাদরাসা, নরসিংদী’র মুহতামীম মাওলানা শওকত হোসাইন সরকার। জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ি, নরসিংদী’র মুহতামীম মাওলানা শওকত আলী কসেমী। মুফতি মোহাম্মদ আলী’র খলিফা মাওলানা আতিকুর রহমান। মুফতি মোহাম্মদ আলী’র খলিফা মাওলানা মাহমুদুল হাসান।

এছাড়া দেশবরেণ্য ওলামা-মাশায়েখ ও প্রখ্যাত ওয়ায়েজিনে কেরাম উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষ জানান, প্রতিদিন বাদ ফজর থেকে আসর পর্যন্ত ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাত মশক ও নামাজের আমলী প্রশিক্ষণ প্রদান করা হবে। বি.দ্র. মহিলাদের জন্যও মহিলা শিক্ষিকা দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ