সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ মঙ্গলবার। তবে, বিভিন্ন বিভাগে এখনও আসন ফাঁকা থাকায় এ বর্ষের ভর্তি প্রক্রিয়া আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

ড. আজিজুর রহমান বলেন, মঙ্গলবার (২১ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম শুরু হবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। আর, ভর্তি কার্যক্রম আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

ড. আজিজুর রহমান আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে এখনও অনেকগুলো আসন ফাঁকা রয়েছে। অনেক শিক্ষার্থী ভর্তি বাতিল করে অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। ফলে ভর্তির জন্য দ্বিতীয় বারের মতো সময় বাড়ানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ