বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজায় ৭৩ হাজার ছাড়াল নিহতের সংখ্যা অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার

জমিয়তের সভাপতি হলেন আল্লামা জিয়াউদ্দিন, মহাসচিব মাওলানা আফেন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ আফফান।।

দেশের সবচেয়ে প্রাচীন ইসলামি দল জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।কাউন্সিলে আল্লামা জিয়াউদ্দিনকে সভাপতি এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব করে নতুন কমিটি গঠন করেছে দলটি।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিলে এ কমিটি গঠন করা হয় বলে আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন দলটির প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

তিন বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির পুননির্বাচিত সহ-সভাপতি আল্লামা ওবাইদুল্লাহ ফারুক। ২০১ সদস্যের জাতীয় কমিটির এবারের কাউন্সিলে ১৮৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আল্লামা ওবাইদুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী। যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাসউদুল করিম, তাফাজ্জুল হক আজীজ। সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান কাসেমী। কোষাধ্যক্ষ মুফতি জাকির হোসেন কাসেমী। দফতর সম্পাদক মাওলানা আব্দুল গফফার। প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন।

জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন জেলা-উপজেলার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ