সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

থার্টি ফার্স্ট নাইট: ফেলে আসা বছরের ক্যালেন্ডার উল্টানোর আগে একটু ভাবুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শায়খ আহমাদুল্লাহ।।

এক.

একটি বছর অতিবাহিত হওয়া মানে মুল্যবান জীবনের একটি অংশ খসে পড়া। কবরমুখী যাত্রার এই টার্নিং পয়েন্টে এসে ফুর্তি করা কোন বিবেকবান মানুষের কাজ হতে পারে না। জীবনের প্রতিটি স্টপেজে দাঁড়িয়ে একজন বুদ্ধিমান লোক নিজের আয় ব্যয়ের হিসাব মেলায়।

মুসনাদে আহমদের বর্ণনামতে হযরত উমর রা: বলেন- তোমরা হিসাব গ্রহণ করার পূর্বেই নিজের হিসাব নিজেই নিয়ে রাখ। সুরা হাশরে আল্লাহ তা’আলা বলেন- ‘তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, তাই আল্লাহও তাদের আত্মভোলা করে দিয়েছেন’। (সুরা হাশর, আয়াত ১৯)

তিরমিযীর বর্ণিত হাদীসে এসেছে-সেই (প্রকৃত) বুদ্ধিমান, যে নিজেই নিজের হিসাব গ্রহণ করে এবং পরকালের জন্য কাজ করে। সুরা মু’মিনূনে আল্লাহ তাআলা তাঁর অনুগত বান্দাদের আলোচনা করতে গিয়ে বলেন, যারা তাঁদের প্রতিপালকের ভয়ে সন্ত্রস্ত থাকে…. তারাই ভাল কাজে প্রতিযোগিতা করে এবং তাতে বিজয়ী হয়।

নতুন বছর এলেই কি ফুর্তি করতে হবে? সব নতুনত্বে উৎসব আর উম্মাদনা উম্মাদেরই কাজ হতে পারে। একজন মৃত্যুদণ্ড ঘোষিত আসামীর জন্য নতুন বছরের আগমন কখনোই ফুর্তির কারণ হতে পারে না। বরং প্রতিটি নতুন দিনই তার নি:শ্বাসকে দীর্ঘায়িত করার কথা। আমরা সকলেই তো মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর মতোই জন্মের সঙ্গে সঙ্গেই মৃত্যুর ঘোষণা মাথায় নিয়ে এসেছি। যে কোন সময় সমন আসতে পারে! ইরশাদ হয়েছে-‘প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (সুরা আলে ইমরান, আয়াত ১৮৫)

দুই.

নতুন বছরের প্রথম দিনকে উৎসবের মাধ্যমে উদযাপনের ইতিহাস বেশ পুরোনো। ইরানের অগ্নিপুজকরা এর সূচনা করেন। নতুন বছরের প্রথম দিনকে তারা ‘নওরোজ’ বলে থাকে। নওরোজ অর্থ নতুন দিন। এদিনে তারা উপাসনা ও উৎসবে মেতে উঠে। হাজারো বছর ধরে এ সংস্কৃতি তারা পালন করে আসছে। গত কয়েক শতাব্দি পূর্বে খৃস্টানরাও ইংরেজী (খৃস্টীয়) নববর্ষ উদযাপন করে আসছে।

বুখারী-মুসলিমে বর্ণিত হাদীসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন-তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের (অর্থাৎ ইয়াহুদী ও খৃস্টানদের) নিয়ম-নীতির অন্ধ অনুকরণ করবে। এমনকি তারা কোনো গর্তে প্রবেশ করলে তোমরাও তাতে প্রবেশ করবে। সুনানে আবু দাঊদে বর্ণিত হাদীসে রাসুলুল্