বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

এসএসসির ফল জানতে পারবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রকাশ করা হবে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট www.bise-ctg.gov.bd থেকে উল্লিখিত তারিখ ও সময়ে প্রয়োজনীয় তথ্য (রোল-রেজিস্ট্রেশন) প্রদান করে তাদের ফল সংগ্রহ করতে পারবে।

এ ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধানরা বৃহস্পতিবার বেলা ১২টা থেকে প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোবাইল এসএমএসের মাধ্যমে ৩১ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীরা।

গত ১৪ নভেম্বর থেকে সারাদেশে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ