বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রামপুরায় শিক্ষার্থীর মৃত্যু ও বাসে আগুন: গ্রেফতার আরও ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় অনাবিল বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের পর বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মূলহোতা মনির হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার সকালে বিষয়টি জানিয়েছেন র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, গত ২৯ নভেম্বর রাত ১১টার পরে রামপুরা বাজারের কাছে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহত হয়। এ ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং ঘটনার অন্যতম হোতা মনির হোসেন। তাকে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ