শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

লঞ্চে অগ্নিকাণ্ড: আরও এক যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য লাশটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে আজ সকালে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন। ওই দুই মরদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।’

এদিকে, আজ সকালে আরেক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠির সুগন্ধা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ