শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

গোয়াইনঘাটে শপথ গ্রহণ করলেন ৬ ইউপি চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪র্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পাঠ বাক্য পাঠ করানো হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা।

চেয়ারম্যান হিসেবে যারা শপথ গ্রহন করেছেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান। তোয়াকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজ উদ্দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ