শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নূরানী তা'লীমুল কুরআন বোর্ডের সমাপনী পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ(এন. টি.কিউ.বি)-এর সমাপনী পরীক্ষা ২০২১-এর ফলাফল প্রকাশ হয়েছে।এবার বের্ডের পরীক্ষায় পাশের হার ৯১%৪১ শতাংশ।

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর দুপুর ২ টায় জাতীয় প্রেস ক্লাবে বোর্ডটির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে সভাপতি হিসেবে ছিলেন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন রহ এর সাহেবজাদা মাওলানা মোহাম্মদ কালিমুল্লাহ হাসান জামিল।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে নূরানীর প্রশিক্ষক, প্রবীণ জিম্মাদার ও মুয়াল্লিমরা আলোচনা করেন।

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় জানিয়েছে, এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রায় ২০ হাজার শিক্ষার্থী। দেশের ৬৪ জেলায় প্রায় ৮'শ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়েছে, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের অনেকটা সময় নষ্ট হয়েছিল। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে অল্প সময়ের মধ্যে পড়াশোনা করে শিক্ষার্থীরা যে পরীক্ষা দিয়েছে তারা আশাব্যঞ্জক ফলাফল করেছে। এছাড়াও বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানানো হয়েছে।

শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন ফলাফল জানতে পারবেন নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও www.nooraniboard ওয়েবসাইট থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ