শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত

নিখোঁজের ৫ দিন পর নদীতে ভেসে উঠল লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা।।

গোয়াইনঘাট সিলেট> 

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজ হওয়া এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে। গত শনিবারে খেয়া পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ হওয়া রফিক মিয়ার (২৫) লাশ আজ বৃহস্পতিবার ভোরে ভেসে উঠে। সে নেত্রকোনা জেলার মদন থানার মইনকা কদম সিরি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বর্তমানে সে তার স্ত্রীসহ কালাইরাগ গ্রামের মৃত জৈইনুদ্দীনের বাড়ীতে বসবাস করত।

জানা যায়, গত ১জানুয়ারী সকাল সাড়ে ৬টায় খেয়া পারাপারের জন্য ধলাই নদীতে যাত্রীরা নৌকায় উঠেন। মাঝ নদীতে যাওয়ার পর নৌকা ডুবে যায়। এসময় সকল যাত্রী সাঁতরিয়ে পারে উঠলেও রফিক মিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় ভাবে খোঁজাখুঁজি করে না পাওয়ায় সিলেট থেকে ফায়ারসার্ভিসের ডুবুরি দল এনেও সন্ধান মেলেনি। পরে আজ ভোরে লোকজন সেই লাশ ভেসে উঠতে দেখে। পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে পাঠায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল জানান, ১ তারিখে ঐ ব্যক্তি নিখোঁজ হওয়ার পরে আজ সকালে ধলাই নদীতে লাশ ভেসে উঠে। পরে তার খবর শুনে আমরা লাশ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে লাশ প্রেরণ করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ