মুফতি লুৎফুর রহমান ফরায়েজী।।
গুম নাটক আপনাকে সারা দেশে বেশ পরিচিত বানিয়েছে। জিও পলিটিক্স আর দাজ্জাল, কিয়ামত বিষয়ে বক্তব্য দিয়ে যুবকদের হৃদয় কেড়েছেন। ভালো। সালাফী মাদরাসায় কিছুদিন পড়াশোনাও করেছেন। তারপর আরবী ভাষাটাও শিখেছেন।
দাওয়াতী কাজ করছেন। ভালো কথা। আমরা আপনার বিরোধী নই। শত্রুও নই। দ্বীনী ভাই।
ইসলাহ না হয়ে মুসলিহ হওয়া উচিত নয়। যে বিষয়ে গভীর জ্ঞান নেই সে বিষয়ে মন্তব্য করাও উচিত নয়। আপনি আপনার এক বক্তব্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আত্মহত্যা বিষয়ে ভুল তথ্য পেশ করেছিলেন। তারপর আমাদের ওয়েব সাইট www.ahlehaqmedia.com এ প্রকাশিত আমার একটি লেখা পড়ে সেটি আপনার ওয়ালে কপিপেষ্ট করে নিজেকে রক্ষা করার চেষ্টা করেছেন।
এতে আমরা খুশি হয়েছি। শুধরানোর মানসিকতা আপনার আছে বলেই বিশ্বাস করি। এইতো আজ। আপনার একটি বক্তব্য দেখলাম। বাম হাতে কুরআন ধরে চরম ধৃষ্টতার সাথে আপনি মোটা দাগে কয়েকটি ভুল কথা বলেছেন। অন্য শব্দে বললে মারাত্মক বিভ্রান্তি ছড়িয়েছেন।
১. কুরআনের অর্থ না বুঝে মুখস্ত করার কোন ফায়দা নেই বলে উপহাস করেছেন।
২. সেক্সপিয়রের থিউরীক্যাল বই আর কুরআনকে সমমানের বানিয়ে দিলেন অর্থ না বুঝে পড়ার বিষয়ে।
৩. আরবী ভাষা জানলেই কুরআন বুঝে আসবে মর্মেও বিভ্রান্তি ছড়ায় আপনার বক্তব্য থেকে।
৪. ইংরেজ আমলে ইংরেজী শিক্ষা হারাম মর্মের তৎকালীন ব্রিটিশ বিরোধী কালজয়ী মুজাহিদ আলেমদের বিষয়ে চরম ধৃষ্টতাসূচক মন্তব্যও আপনার জবান দিয়ে বেড়িয়েছে।
সংক্ষেপে বলি। নিজের সাধ্যের বাইরে পণ্ডিত সাজা উচিত নয়। পণ্ডিতি করাও উচিত নয়। অতীতের বড়দের ব্যাপারে মন্তব্য করার আগে তাদের ইতিহাস সম্পর্কে পড়াশোনা করাও উচিত।
১ম বিভ্রান্তির জবাব
কুরআন অর্থ না বুঝে পড়লেও অনেক ফায়দা আছে:
ক) প্রতিটি হরফে দশটি করে নেকী হয়। যা অন্য কোন কিতাব বা বইয়ের ক্ষেত্রে নেই।
বিশুদ্ধ হাদীসে আসছে:
عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ "
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তা'আলার কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য-এর সাওয়াব আছে। আর সাওয়াব হ