মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শত্রুর সঙ্গে কেমন আচরণ করতে বলে কুরআনুল কারিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

আপনি শত্রুকে ভয় পাচ্ছেন? শত্রু থেকে প্রতিশোধ নেয়ার চিন্তা করছেন? শত্রুকে দমাতে চেষ্টা চালাচ্ছেন? আসুন পবিত্র কুরআনুল কারীম থেকে দিক-নির্দেশনা গ্রহণ করি, فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب তারা যা বলে (কাফেররা) তার জন্যে আপনি ধৈর্য ধারন করুন৷ এবং সকাল-সন্ধা আপনার প্রভুর প্রশংসা সম্বলিত তাসবীহ (নামায) পড়ুন৷

উক্ত আয়াতে দুটি দিক-নির্দেশনা দেয়া হয়েছে, ১. ধৈর্যের দ্বারা শত্রুর মোকাবেলা করা৷ প্রতিশোধ নেয়ার পিছনে না পড়া৷ কারণ, অনেক সময় প্রতিশোধ নেয়ার চিন্তাটাও এক ধরনের নিজের জন্যে বিপদ ও শাস্তির রুপ ধারন করে নেয়৷ প্রতিশোধ গ্রহণের চিন্তায় ঘুম নষ্ট, খাওয়া নষ্ট, নিজের জরুরি কাজও নষ্ট হয়ে যায়৷ অথচ, বাস্তবতা বলে প্রতিশোধ গ্রহণে আজো পর্যন্ত কেউ পুরোপুরি সফল হতে পারেনি৷ বরঞ্চ শত্রুর পক্ষ থেকে আরো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে৷ তাই আল্লাহ তাআলা ধৈর্য ধারন করার কৌশল শিখেয়েছেন৷

সাথে সাথে প্রতিশোধ গ্রহণে উদ্যেগী না হয়ে শত্রুতাকে নিজের তাকদীরের লিখন মনে করা৷ আর আল্লাহ তাআলার ফায়সালাকে নিজের জন্যে কল্যাণকর মনে করা৷ কারণ, আল্লাহ তাআলা সর্বদাই বান্দার কল্যাণ চান৷ এতেও নিজের কল্যাণ আছে মনে করে ধৈর্য ধারন করা৷

২. নামাযে মনোযোগী হওয়া৷ কারণ, হাদীস শরীফে এসেছে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর যখন কোন পেরেশানী চেপে বসতো, তখন তিনি নামায পড়তেন৷ নামায সবকিছুর সমাধানের মহাওষুধ৷ কারণ, নামায সকল প্রকারের অশ্লীল ও অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে৷ আসুন প্রতিশোধ নয়, বিনয়ী হই৷ মোকাবেলা নয়, ধৈর্যশীল হই৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ