সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

কিছুতেই সারছে না গলা ব্যথা? জেনে নিন ঘরোয়া সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকালে এমনিতে কমবেশি সবারই ঠান্ডা লাগার সমস্যা দেখা দেয়। তার উপর করোনার সংক্রমণ তো আছে। সব মিলিয়ে ছো়ট-বড় অনেকেই সর্দি-কাশি, গলা ব্যথায় ভুগছে।

তবে এ সব উপসর্গ মৃদু হলেও ছাড়তে বেশ সময় লাগছে। কিন্তু দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়াও ভালো নয়। এ সময়ে ঘরোয়া দু’টি উপাদান দ্রুত ঠান্ডা লাগার সমস্যা কমাতে পারে। আরাম মিলতে পারে গলা ব্যথা থেকেও।

করণীয়-

হলুদ এবং মধু প্রায় সব বাড়িতেই থাকে। এই দু’টি উপাদানই সাহায্য করতে পারে এ সময়ে। এই দু’টি উপাদানেই অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট রয়েছে। এগুলো কমাতে পারে প্রদাহও। হলুদে উপস্থিত কার্ক্যুমিনয়েড কমাতে পারে অ্যালার্জির সমস্যাও। পাশাাপাশি মধু, সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে।

এই দু’টি উপাদান একসঙ্গে খেলে প্রদাহ কমে। গলা ব্যথা কমে। সর্দি-কাশিও কমে।

হলুদ আর মধু একসঙ্গে খাবেন কী ভাবে?

একটি কাপে আধ চামচ মধুর সঙ্গে দু’চামচ হলুদ আর দু’ফোঁট লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি সংরক্ষণ করুন। ঠান্ডা লাগার সমস্যা হলেই দিনে তিন বার আধ চামচ করে খান মিশ্রণটি। এতে অনেকটা আরাম মিলবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ