সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শাবিপ্রবিতে অনশনরত ২০ শিক্ষার্থী হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা পৌনে ১১টা পর্যন্ত আটজন অনশনরত শিক্ষার্থী ভিসির বাসভবনের সামনে অবস্থান করছেন।

এদিকে, গত বুধবার দুপুর থেকে অনশনে অংশ নেওয়া ২৩ শিক্ষার্থী এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। এর মাঝে গতকাল থেকে গণঅনশনে নতুন করে আরও পাঁচ শিক্ষার্থী যোগ দিয়েছেন। এ নিয়ে বর্তমানে মোট ২৮ জন শিক্ষার্থী অনশন করছেন।

শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার পর উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত ১৭ জানুয়ারি থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েন তিনি। এর মাঝে গতকাল আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এর আগে, সংবাদ সম্মেলনে নাফিজা আনজুম নামের আন্দোলনরত শিক্ষার্থী বলেন, পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে। তারা বলেছিল, ভিসির বাসভবনে কেবল পুলিশ এবং গণমাধ্যমকর্মী ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভবিষ্যতে তারা ভিসির বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ