শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

এবার পুতিনকে নিষেধাজ্ঞার হুমকি দিলো বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সমাধানের বদলে ক্রমেই বেড়ে চলেছে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বিরোধ। ইউক্রেনে হামলা হলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার প্রথমবারের মতো রুশ প্রেসিডেন্টকে টার্গেট করে সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

ইউক্রেন সীমান্তে উত্তেজনা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর কঠোর বিধিনিষেধের হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সার্বভৌমত্ব রক্ষায় পাল্টা হামলার হুমকি আসছে রাশিয়ার পক্ষ থেকে।

এদিকে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়ার চলমান উত্তেজনাকে স্নায়ু যুদ্ধ পরবর্তীতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে বলে মন্তব্য করেছে ইউরোপিয় ইউনিয়ন।

চলমান সঙ্কট নিরসনে বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসে মিলিত হচ্ছেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। তার আগেই, রাশিয়ার দেয়া শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে কি দেবে না তা নির্ধারণে রাশিয়ার হস্তক্ষেপ অগ্রহণযোগ্য।

এদিকে রাশিয়া ইউক্রেনের মাথায় বন্দুক তাক করে রেখেছে বলে অভিযোগ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ন্যাটোর অংশ হিসেবে তার দেশ তা ঠেকানোর চেষ্টা করবে।

সঙ্কট ঘনীভূত হলেও, এখনো কুটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন ইস্যুতে চলমান বিরোধ নিরসনের সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন ন্যাটো প্রধান। তিনি বলেন, আগামী সপ্তাহে এবিষয়ে ক্রেমলিনের কাছে লিখিত প্রস্তাব দেয়া হবে।

এদিকে রাশিয়ার ওপর কঠোর বিধিনিষেধ পরিবর্তনে মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান। দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাখোঁ।

ইউক্রেন সীমান্তে ১ লাখ রুশ সেনা মোতায়েন করা হলেও, অভিযানের পরিকল্পনা নেই বলছে মস্কো। অন্যদিকে, পাল্টা জবাদিতে সাড়ে আট হাজার সেনা প্রস্তুত করলেও ইউক্রেনে মার্কিন সেনা প্রবেশ করবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দুই দেশের অনড় অবস্থানে নাগালের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি, এমনটাই মত বিশ্লেষকদের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ