রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আফগান শিশুদের বাঁচাতে জরুরি সাহায্যের আহ্বান ইউনিসেফের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাখ লাখ আফগান শিশু মানবিক বিপর্যয়ের ঝুঁকির মুখে রয়েছে লাখ লাখ আফগান শিশু মানবিক বিপর্যয়ের ঝুঁকির মুখে রয়েছে আফগানিস্তানের লাখ লাখ শিশুর জীবন বাঁচানোর জন্য জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলেছে, আফগানিস্তানের এ সমস্ত শিশু মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশটি আমেরিকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রচণ্ড রকমের দারিদ্রতার মধ্যে পড়েছে। তাদের সেই দুঃখ দুর্দশাকে আরো বাড়িয়ে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা।

জাতিসংঘ বলছে, এখনই জরুরিভিত্তিতে আফগানিস্তানের শিশুদেরকে রক্ষার ব্যবস্থা না নিলে চলতি বছর ১০ লাখের বেশি শিশু মারা যাবে।

আফগানিস্তানে কর্মরত ইন্দিরা গান্ধী হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, দেশের দারিদ্রতা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের শিশুদের পুষ্টিহীনতা।

ওই ডাক্তার বলেন, অর্থনীতির সাথে নিষেধাজ্ঞার সম্পর্ক রয়েছে। নিষেধাজ্ঞার কারণে যেহেতু দারিদ্রতা বেড়েছে সে কারণে মানুষের পুষ্টিহীনতা বেড়েছে। ফলে প্রতিদিনই হাসপাতালে এ ধরনের পুষ্টিহীন শিশুর সংখ্যা বাড়ছে।

জাতিসংঘ বলছে আফগানিস্তানের মোট জনসংখ্যার মাত্র শতকরা দুই ভাগ পর্যাপ্ত খাদ্য পাচ্ছে এবং অর্ধেকের বেশি জনসংখ্যা মারাত্মক ক্ষুধার মুখে রয়েছে।

আফগানিস্তানের এই পরিস্থিতিতে তালেবান নেতারা পশ্চিমা দেশগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে এবং বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করছে যাতে পরিস্থিতির উত্তরণ ঘটানো যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ