আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস জামাতে বুখারী শরীফ প্রথম খন্ডের শেষ দরস সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ জানুয়ারী) সকাল ৮টা থেকে আনুষ্ঠিত বুখারী শরীফের আখেরি দরস ও দোয়া-মুনাজাত পরিচালন করেছে দারুল উলূম হাটহাজারীর শায়খুল হাদীস ও প্রবীণ আলেম হযরত আল্লামা শেখ আহমদ। বুখারী শরীফের প্রথম খন্ডের শেষ দরসে পুরো দারুল হাদীস মিলনায়তন তরুণ আলেমদের জমায়েতে কানায় কানায় পূর্ণ ছিল। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দরসদানে আল্লামা শেখ আহমদ বুখারী শরীফের প্রথম খণ্ডের শেষ হাদীসের বিস্তারিত ব্যাখ্যা করেন। এ পর্যায়ে তিনি হাদীসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহ আনহুর ইসলাম গ্রহণ করার কাহিনী বর্ণনা করেন।
শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ বলেন, হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহ আনহুর পৈত্রিক নিবাস পারস্য অঞ্চলে তথা বর্তমান ইরানে ছিল। তার বাবা ছিলেন অগ্নিপূজকদের সর্দার। সালফান ফারসি রাদিয়াল্লাহ আনহুকে তার বাবা খুবই স্নেহ করতেন। একদিন সালমান ফারসী রাদিয়াল্লাহ আনহুর পিতা তাকে নিজেদের আবাদি ভূমি দেখে আসতে পাঠালেন।
তিনি বলেন, পথিমধ্যে খ্রিস্টানদের একটি গীর্জা দেখতে পেলেন। তাতে পার্দীর নেতৃত্বে খ্রিস্টান ধর্মের অনুসারীদেরকে প্রার্থনা করতে দেখলেন। এ অবস্থার বর্ণনা দিয়ে হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহ আনহু বলেন, আল্লাহর কসম, আমার কাছে তখন মনে হচ্ছিল আমরা অগ্নিপূজার যে ধর্মের উপর আছি এটা তার চেয়ে উত্তম। তিনি সূর্যাস্ত পর্যন্ত সেখানে থেকে যান এবং যে কারণে জমি দেখতে আর যাওয়া হয়নি। এ সময় তিনি পাদ্রির কাছে জানতে চান, এই ধর্মের উৎস কোথায়? উত্তরে তিনি বললেন, মুলকে শামে বা সিরিয়া দেশে। তখন সালমান ফারসি পার্দিকে অনুরোধ করলেন, সিরিয়ার পথে কোন কাফেলা যদি যায়, তাকে যেন খবর দেওয়া হয়।
শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ ঘটনা বর্ণনার ধারাবাহিকতায় বলেন, এরপর হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহ আনহু তার পিতার কাছে ফিরে আসলেন। বিলম্বে ফেরার কারণ জানতে চাইলে সালমান ফারসী তাঁর বাবাকে পুরো ঘটনার বর্ণনা দিয়ে বললেন, আমি তাদের ধর্ম সম্পরà