ইউসুফ লাবিদ।।
মানবজীবনে পোশাক একটি অপরিহার্য বিষয়। ইসলামেও এর গুরুত্ব অপরিসীম। পোশাক লজ্জা নিবারণের উপকরণ। এছাড়াও পোশাক মানুষের সাজ-সজ্জা বা সৌন্দর্য বর্ধনের অন্যতম মাধ্যৗম। এর মাধ্যমে আর্থিক মুনাফাও লাভ করে অনেকে।
ইসলাম নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা পোশাকের বিধান দিয়েছে। দিয়েছে পর্দার হুকুম।
মানুষ যখন আল্লাহ তায়ালার দেওয়া বিধান মেনে চলে, তখন সে তার প্রভূর নৈকট্য অর্জনের সাথে সাথে লাভ করে পার্থিব নানাবিধ কল্যাণ।
আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছে যারা পর্দা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখে না। অনেক পুরুষ মনে করে পর্দা শুধু নারীর জন্য, আর নারীরা মনে করে পর্দা তাকে পিছিয়ে দিচ্ছে অথবা পর্দা করার যৌক্তিকতা তারা খুঁজে পায় না। অথচ পর্দা নারী পুরুষ উভয়ের জন্য অবশ্য পালনীয় একটি বিধান।
যেমনটি আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা নুরে ইরশাদ করেছেন, ‘মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চযই তারা যা করে, আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান- তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক- যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারও কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজ-সজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। ’ –সূরা নুর: ৩০-৩১
ইসলাম নারী ও পুরুষের জন্য আলাদা আলাদা পোশাকের বিধান দিয়েছে
এ আয়াতের শুরুতে মুমিন পুরুষের উদ্দেশে বলা হয়েছে, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে। ইচ্ছাকৃত দৃষ্টিপাত কিংবা তাকানোই হচ্ছে- যৌন প্রবৃত্তির প্রারম্ভিক কারণ যার শেষ পরিণতি নানা রকম পাপ ও ফেতনাসহ ব্যভিচার পর্যন্ত গড়ায়।
একই সূরার ২৭ নম্বার আয়াতে বলা হয়েছে, অনুমতি ব্যতীত কারও ঘরে প্রবেশ যেন না করা হয় (যদিও তা প্রয়োজনে হোক)।
হাদিসে প্রয়োজনে পর্দার আড়ালে থেকে কোনো জিনিস আদান-প্রদান, শিক্ষা গ্রহনের মতো কাজগুলো করার উপদেশ দেওয়া হয়েছে। তেমনিভাবে সূরা নুর, সূরা আহজাবে পূর্ণভাবে বলা হয়েছে, নারীদের পর্দা সম্পর্কে। হাদিসে যা আরও ব্যাখà