নুরুদ্দীন তাসলিম।।
রক্তদান একটি মহৎ কাজ। বাংলাদেশে বছরে প্রায় ৬ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এর প্রায় ৯০ ভাগই আসে স্বেচ্ছায় রক্ত দাতাদের কাছ থেকে। বর্তমানে পেশাদার রক্তদাতাদের দৌরাত্ম্য কমে এসেছে বললেই চলে।
দেশে রক্তদানে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত দেয়া নিয়ে ভয় ও নানা ধরনের বিভ্রান্তি দূর করতে বর্তমানে কাজ করে যাচ্ছে সংগঠনগুলো। এ ক্ষেত্রে বেশিভাগ এগিয়ে রয়েছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে বর্তমানে রক্তদানের বিষয়টি আরো সহজ হয়ে উঠেছে। কারো প্রয়োজন হলে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে অনেকে এগিয়ে আসেন রক্ত দিতে।
রক্তদান নিয়ে স্বেচ্ছাসেবী রক্তদাতাদের মাঝে রয়েছে নানা ধরনের গল্প। তবে সবার জীবনে প্রথম রক্তদানের অনুভূতিটা একটু ভিন্ন, কিছুটা স্মৃতির সাথে লেপ্টে থাকার গল্প।
কুমিল্লা দেবিদ্বারের তরুণ আলেম মাওলানা আবু দারদা। নিজের রক্ত দেওয়ার প্রথম স্মৃতি, অনুভূতি তিনি জানিয়েছেন কিছুটা গল্পের আকারে।
‘দাওরা শেষে মাদ্রাসার বিদায়ী ডায়েরিতে নিজের রক্তের গ্রুপ আর মোবাইল নাম্বার যুক্ত করেছিলেন। এরপর ইফতা পড়ার সময় ডায়রিতে দেওয়া নম্বারের সূত্র ধরে রক্ত দেওয়ার অনুরোধ আসে তার কাছে। প্রথমে কিছুটা ভয় কাজ করলেও রক্তদানের মাধ্যমে মহৎ সেবায় নিজের নাম লেখাতে যাচ্ছেন এ বিষয়টি তাকে বেশ উৎসাহিত করেছিল’।
৫০কেজি ওজনের নিচে রক্ত নেওয়া হয় না। তখন এই তরুণ আলেমের শরীরের ওজন ছিল ৪৫ কেজি। তবে নিজের একান্ত ইচ্ছা ও সম্মতিতে নেওয়া হয়েছিল তার রক্ত। শেষের দিকে কিছুটা মাথা ঝিমঝিম ও দুর্বল লাগলেও পরবর্তীতে স্বাভাবিক হয়ে গিয়েছিল সব। এখন পর্যন্ত মাওলানা আবু দারদার এটাই প্রথম রক্ত দেওয়ার স্মৃতি। এরপরে আর রক্ত দেওয়া হয়নি, তবে আবারও ইচ্ছা আছে রক্ত দেওয়ার।
এহতেশামুল হক নামে আরেক তরুণ আলেম এখন পর্যন্ত ৬ বারের বেশি রক্ত দিয়েছেন। তবে নিকট আত্মীয়কে প্রথম রক্ত দেওয়ার অনুভূতিটা তার কাছেও কিছুটা ভিন্ন।।
তিনি জানিয়েছেন, প্রথম রক্ত দেওয়ার সময় ভয় কাজ করেছিল কিছুটা, তবে ভেতরে প্রশান্তিও ছিল বেশ। রক্ত দেওয়ার মতো মহৎ কাজে নিজের অংশগ্রহণের আনন্দের পাশাপাশি একান্ত আপনজনকে তার à