রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মসজিদে নববীর ইমাম ছিলেন রোহিঙ্গা বংশোদ্ভূত এই আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যেসব মহান কারী নিজেদের কুরআন তিলাওয়াতে বিশ্ব মুসলিম উম্মাহকে বিমুগ্ধ করেছেন, তাদের অন্যতম মসজিদে নববীর ইমাম শায়খ মোহাম্মদ আইয়ুব রহ.। তার অসাধারণ ও সুমিষ্ট তিলাওয়াতের মাধ্যমে আজও তিনি বিশ্বব্যাপী অসংখ্য মানুষের অন্তরে অমর হয়ে আছেন।

শায়খ মোহাম্মদ আইয়ুব ১৯৫২ সাল মোতাবেক ১৩৭২ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পরিবার মূলত মিয়ানমারের আরাকান প্রদেশে বসবাস করতেন, কিন্তু সেখানে মুসলমানদের বিরুদ্ধে চালিত অত্যাচার থেকে বাঁচতে তারা মক্কায় আশ্রয় নেন এবং এখানেই শায়খের জন্ম হয়।

শৈশব কাটে মক্কায়ই। প্রাথমিক পড়াশোনাও এখানেই হয় এবং মাত্র ১২ বছর বয়সে সৌদি আরবের বিখ্যাত কারী শায়খ জাকি দাগিস্তানির কাছে হিফজ সম্পন্ন করেন। পরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তর পড়তে মদিনায় চলে যান। সেখানে সাইন্টিফিক ইনস্টিটিউটে ভর্তি হন। পরে উচ্চশিক্ষা অর্জনে মিসর যান। আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে অনার্স পাস করেন। তারপর আল কুরআন অনুষদ থেকে মাস্টার্স ও ১৪০৮ হিজরিতে ডক্টরেট সম্পন্ন করেন।

প্রতিষ্ঠানিক পড়াশোনা শেষে সর্বপ্রথম ১৯৯০ সাল মোতাবেক ১৪১০ হিজরিতে মসজিদে নববীর সহকারী ইমাম নিযুক্ত হন এবং ১৯৯৭ সাল (১৪১৭ হিজরি) পর্যন্ত ইমামতির দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ১৯ বছর অন্যান্য খেদমত করেন। অবশেষে ১৪৩৬ হিজরির রমজানে পুনরায় মসজিদে নববীর পূর্ণ ইমামতির দায়িত্ব পান। এর মাত্র এক বছরের মাথায় ২০১৬ সালের ৪ এপ্রিল মোতাবেক ১৪৩৭ হিজরির ৯ রজব ৬৪ বছর বয়সে তার ইন্তেকাল হয়।

সূত্র: আলজাজিরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ