রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘জলবায়ু পরিবর্তনের কারণে দ্রুত গলে যাচ্ছে এভারেস্টে জমা বরফ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের হিমবাহ দ্রুত গতিতে গলে যাচ্ছে। একটি নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর বিবিসি’র।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেইনের এক গবেষণায় দেখা গেছে- এভারেস্টের সাউথ কোল হিমবাহ গত ২৫ বছরে ১৮০ ফুটের বেশি পুরুত্ব হারিয়েছে।

গবেষণায় দেখা গেছে, সাউথ কোল হিমবাহে দুই হাজার বছর ধরে যে বরফ জমাট বেঁধেছে, তা ২৫ বছরেই গলে গেছে। যার অর্থ জমাট বাঁধার তুলনায় ৮০ গুণ দ্রুত বরফ গলেছে।

বিজ্ঞানী ও পর্বতারোহীদের একটি দল ২০১৯ সালে সাউথ কোল হিমবাহে যান। সে দলে ইউনিভার্সিটি অব মেইনের ছয় জন ছিলেন। তারা একটি ১০ মিটার দীর্ঘ বরফ খণ্ড থেকে নমুনা সংগ্রহ করেন।

ইউনিভার্সিটি অব মেইনের জলবায়ু পরিবর্তন বিষয়ক ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক পল মায়েস্কি বলেন, এভারেস্টের সর্বোচ্চ হিমবাহটি পর্বতশৃঙ্গের ভারসাম্য রক্ষায় মূল ভূমিকা পালন করে। গবেষণায় দেখা যাচ্ছে, মনুষ্যসৃষ্ট উষ্ণতার প্রভাব সুউচ্চ স্থানেও পড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ