রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

সুরা ফাতিহা পড়ে আক্রমণের শিকার অভিনেতা শাহরুখ খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কণ্ঠশিল্পি লতা মঙ্গেশকরের শেষকৃত্যে সূরা ফাতিহা পড়ে ট্রল, বিদ্রুপ আক্রমণের শিকার হয়েছেন ভারতের অভিনেতা শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বলিউড তারকার মোনাজাত এবং মাস্ক খুলে ফু দেয়ার দৃশ্য। এ নিয়ে চটেছেন কট্টর হিন্দুত্ববাদীরা।

কট্টরপন্থিদের হিন্দুদের অভিযোগ, শাহরুখ প্রার্থনার অজুহাতে থুথু ছড়িয়ে দিয়েছেন বাতাসে। যা করোনাকালে রীতিমতো অপরাধ। সনাতন ধর্মাবলম্বীর শেষকৃত্যে মুসলিম তারকার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

অবশ্য ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের প্রকৃত রূপ প্রকাশ পেয়েছে শাহরুখের মোনাজাতে, এমন প্রশংসাও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসময় শাহরুখের সাথে ছিলেন ম্যানেজার পূজা দাদলানি।

সংগীতশিল্পী প্রয়াত লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিতাভ বচ্চনরা লতার বাড়িতে পৌঁছেছেন। এর আগে লতারে বাড়িতে যাওয়ার খবর টুইট করে নিজেই জানিয়েছেন মোদি। খবর: হিন্দুস্তান টাইমস

ভারতের পাঁচ রাজ্যে ভোটের প্রচার বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফে বাতিল করা হয়েছে একাধিক রাজ্যের ইশতেহার প্রকাশ, প্রচার কর্মসূচি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ