শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান

হাইকোর্টের নির্দেশে রামগড়ের ৯ ইটভাটার কার্যক্রম বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল হান্নান মানছুর
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি>

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রামগড় উপজেলায় অবৈধ ও লাইসেন্স ছাড়া পরিচালিত ৯টি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিটি ইটভাটায় সাইনবোর্ড ও লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয়।

শনিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার উপস্থিত থেকে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১২০৪/২০২২ এর ২৫ জানুয়ারী ২০২২ তারিখের আদেশ মোতাবেক ১২ ফেব্রুয়ারি ২০২২ তারিখ সকাল সাড়ে ১১টা হতে রামগড় উপজেলার ৯টি ইটভাটা সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে।

এ সময় আইন-শৃংখলা বাহিনী দায়িত্বরত ওসি (তদন্ত) রাজীব চন্দ্র করসহ রামগড় থানা পুলিশের ফোর্স ও স্থানীয় সাংবাদকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ