।।মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী।।
ভাল ফলাফল করতে হলে সারাবছর সময় অত্যন্ত পরিকল্পিতভাবে কাজে লাগাতে হয়। অপরিকল্পিত অনেক পরিশ্রমে সফলতা অর্জিত হয় না।
বিশেষভাবে পরীক্ষাপূর্ব প্রস্তুতির সময় সুচিন্তিতভাবে একটি রুটিন তৈরি করে নিতে হবে এবং সে অনুযায়ী সময় কাজে লাগাতে হবে। রুটিনটি পড়ার সময় ও পঠিতব্য বিষয়গুলোর পরিমানের মাঝে সামাঞ্জস্য বজায় রেখে তৈরি করতে হবে।
যাতে করে কোনো একটি কিতাব বা বিষয় পড়তে পড়তেই সময় শেষ না হয়ে যায়। দরস চলাকালীন সময় ও দরসের ফাঁকে ফাঁকে বহু সময় পাওয়া যায়। সে সময়ও কোনো একটি কিতাবের প্রস্তুতির জন্য কাজে লাগাতে হবে।
কমপক্ষে ভালো ফলাফল প্রত্যাশী একজন সচেতন ছাত্রের ক্ষেত্রে তা অবশ্যই কাম্য। ভাল ফলাফল প্রত্যাশীদের জন্য কিছু পরামর্শ ধরা হলো।
১. কিতাবের একতৃতীয়াংশ লাগাতার অধ্যয়ন করা
পরীক্ষার প্রস্তুতি নিতে অবশ্যই সবার্ধিক অধ্যয়ন করতে হবে। প্রতিযোগিতামূলক অধ্যয়নের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। বড় ধরনের সফলতার জন্য অধিকতর মেহনত ও অধ্যয়ন করা অপরিহার্য। তবে অধ্যয়নের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করলে অধিক উপকার পাওয়া যায়। যেমন, প্রত্যেক কিতাবের শুরু থেকে উল্লেখযোগ্য অংশ ধারাবাহিকভাবে অধ্যয়ন করা। কমপক্ষে প্রতিটি কিতাবের একতৃতীয়াংশ লাগাতার অধ্যয়ন করা। তাতে একদিকে পূর্ণ কিতাব বুঝতে সহায়ক হবে, অপরদিকে যেহেতু শুরুর একতৃতীয়াংশ থেকেই প্রায় ২/৩টি প্রশ্ন এসে যায়, সেহেতু প্রশ্নের উত্তর প্রদান করতেও কোন অসুবিধা হয় না।
২. কিতাবের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা
তেমনি যে কোন কিতাব অধ্যয়নের পূর্বে ওই কিতাবের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা জরুরি। আর এ ক্ষেত্রে পূর্বের প্রশ্নপ্রত্রগুলো দেখা যেতে পারে, অথবা অভিজ্ঞ কারো সহযোগিতা নেওয়া যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করে অধিক মনোযোগ দিয়ে তা অধ্যয়ন করতে হবে। বিশুদ্ধভাবে হাদীসের ইবারত পাঠ করা। অনুবাদ ও ব্যাখ্যা দেখা। জটিল কোন শব্দ থাকলে তার অর্থ ও বিশ্লেষণ জেনে নেওয়া। প্রস্তুতির সময় বিগত সময়ের প্রশ্নপত্র সামনে রাখলে অনেক উপকার পাওয়া যায় এবং পরীক্ষার ধরণ সম্পর্কে সম্যক ধারণা লাভ হয়। পূর্ববর্তী প্রশ্নসমূহের উত্তর লিখে অনুশীলন করা সম্ভব হলে তা অনেক উপকারী। সম্ভব ন