শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত দুই দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরীর কড়া প্রতিক্রিয়া জমিয়তের হাজারীবাগ থানা কাউন্সিল, ৪১ সদস্যের নতুন কমিটি ইসলামী আন্দোলন নেতার ইন্তেকাল, পীর সাহেব চরমোনাইয়ের শোক বিশ্বে কওমি মাদরাসা শিক্ষার্থীর প্রায় ৬০ শতাংশই বাংলাদেশে! প্রথমবারের মতো তাফসির প্রতিযোগিতার আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন

করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০ জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ২৮ হাজার ৯০৭ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৫৩৯ জনের। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৫৪৭টি।

আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ