শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

কক্সবাজারে বাসের সঙ্গে সংঘর্ষ; অটোচালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা ধুরুমখালীতে পর্যটকবাহী মিনিবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মনির আহমদ। তিনি সিএনজি চালক ছিলেন।

উখিয়া থানার পরিদর্শক সঞ্জুর মোর্শেদ জানান, কক্সবাজার অভিমুখী পর্যটকবাহী একটি মিনিবাস ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহত ও আহতরা সবাই সিএনজি যাত্রী ছিলেন। খবর পেয়ে উখিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ